n8n দিয়ে Facebook Page-এ অটো পোস্ট: পুরো Workflow (AI + Google Sheet)

Google Sheet-এর topic থেকে AI দিয়ে post লিখে Drive-এর ছবিসহ প্রতিদিন Facebook Page-এ অটো পোস্ট করার n8n workflow, প্রতিটা node-এর setting সহ।

এই n8n workflow প্রতিদিন সকাল ৫টায় Google Sheet থেকে একটা topic নেয়, AI দিয়ে সেই topic নিয়ে Facebook post লেখায়, Google Drive থেকে ছবি নামায়, তারপর আপনার Facebook Page-এ ছবিসহ post করে দেয়। শেষে Sheet-এ ওই row-এর status “posted” করে রাখে, যাতে একই post দুবার না যায়।

সংক্ষেপে

  • Schedule Trigger প্রতিদিন সকাল ৫টায় workflow চালায়।
  • Google Sheets থেকে প্রথম যে row-এর status খালি, সেটা আসে (topic + ছবির লিংক)।
  • AI Agent (DeepSeek + Structured Output Parser) post লেখে; Google Drive থেকে ছবি নামে।
  • HTTP Request দিয়ে /PAGE_ID/photos-এ post হয়, তারপর row-টা posted হয়ে যায়।

শুরু করার আগে: Facebook Page-এ post করতে একটা Page token লাগবে, আর n8n-এ সেটা দিয়ে FB Page নামে একটা credential বানানো থাকতে হবে। কীভাবে বানাবেন, ধাপে ধাপে লেখা আছে এখানে: System User দিয়ে Facebook Page token তৈরি (কখনো expire হয় না)।

যা যা লাগবে

  • n8n (self-hosted বা n8n Cloud)
  • Google account: n8n-এ Google Sheets আর Google Drive credential
  • একটা AI chat model-এর API key (আমরা DeepSeek ব্যবহার করেছি; OpenAI, Gemini-ও চলবে)
  • Facebook Page token দিয়ে বানানো FB Page credential (গাইড)

ধাপ ১: Google Sheet সাজানো

Facebook Posts নামে একটা Google Sheet বানান, প্রথম row-এ চারটা column দিন:

  • id: প্রতিটা post-এর আলাদা নম্বর (১, ২, ৩…)
  • topic: কী নিয়ে post হবে, এক লাইনে। AI এটা থেকেই পুরো post লিখবে।
  • image: post-এর ছবির Google Drive লিংক
  • status: খালি রাখুন। post হয়ে গেলে workflow নিজেই posted লিখে দেবে।
Google Sheet: id, topic, image, status. খালি status মানে এখনো post হয়নি।
Google Sheet: id, topic, image, status. খালি status মানে এখনো post হয়নি।

ছবিগুলো যে Google account-এর Drive-এ আছে, n8n-এর Google Drive credential-ও সেই account-এর হতে হবে।

ধাপ ২: Schedule Trigger

  1. নতুন workflow → Add first step → On a schedule।
  2. Trigger Interval: Days, Days Between Triggers: 1, Trigger at Hour: 5am।
  3. Workflow-এর Settings → Timezone আপনার সময় অনুযায়ী দিন (যেমন Asia/Dhaka), নইলে server-এর সময়ে চলবে।

ধাপ ৩: Get row(s) in sheet

পরের node: Google Sheets → Get row(s) in sheet।

  1. Credential: আপনার Google Sheets account
  2. Document: Facebook Posts, Sheet: Sheet1
  3. Filters → Add Filter: Column status, Value খালি রাখুন। এতে শুধু যেগুলো এখনো post হয়নি সেগুলো আসবে।
  4. Options → Return only First Matching Row: অন। প্রতিবার একটাই post যাবে।

ধাপ ৪: AI Agent (DeepSeek + Structured Output Parser)

AI Agent node যোগ করুন:

  1. Source for Prompt: Define below, Prompt (User Message): {{ $json.topic }}
  2. Require Specific Output Format: অন
  3. Options → System Message: AI-কে কী লিখতে হবে বলে দিন। আমরা দিয়েছি write a facebook post based on this topic. আরও ভালো ফলের জন্য ভাষা আর ধরন বলে দিন, যেমন: Write an engaging Facebook post in Bangla about this topic. Short paragraphs, a few emojis, 3–5 hashtags. Return only the post text.

AI Agent-এর নিচে দুটো sub-node জুড়ুন:

  • Chat Model → DeepSeek Chat Model: DeepSeek API key দিয়ে credential বানিয়ে model বেছে নিন।
  • Output Parser → Structured Output Parser: Schema Type Generate From JSON Example, JSON Example: { "topic": "" }

এতে AI-এর লেখা post সবসময় $json.output.topic-এ আসবে, পরের node-গুলো সেখান থেকেই নেবে।

ধাপ ৫: Download file (Google Drive)

  1. Google Drive → Download file node যোগ করুন।
  2. File: By URL, value: {{ $('Get row(s) in sheet').item.json.image }}

ছবিটা binary আকারে data নামের field-এ আসবে, পরের node সেটাই Facebook-এ পাঠাবে।

ধাপ ৬: HTTP Request — Facebook Page-এ post

  1. Method: POST
  2. URL: https://graph.facebook.com/v23.0/<PAGE_ID>/photos (<PAGE_ID>-এর জায়গায় আপনার Page ID, token গাইডের ধাপ ৩-এ পাওয়া)
  3. Authentication: Generic Credential Type → Query Auth → FB Page
  4. Send Body: অন, Body Content Type: Form-Data
    • source: Type n8n Binary File, Input Data Field Name data
    • message: Type Form Data, Value {{ $('AI Agent').item.json.output.topic }}

সফল হলে output-এ id আর post_id আসে, Page-এ গিয়ে post দেখতে পাবেন।

source-এর Type “Form Data” থাকলে error আসে (#324) Requires upload file। Type অবশ্যই n8n Binary File দিন।

ভুল সেটআপ: source-এর Type "Form Data" দিলে #324 error আসে। n8n Binary File দিন।
ভুল সেটআপ: source-এর Type "Form Data" দিলে #324 error আসে। n8n Binary File দিন।

ধাপ ৭: Update row in sheet

শেষ node: Google Sheets → Update row in sheet, যাতে এই topic আর দ্বিতীয়বার post না হয়।

  1. Document আর Sheet আগের মতো
  2. Mapping Column Mode: Map Each Column Manually
  3. Column to match on: id
  4. id: {{ $('Get row(s) in sheet').item.json.id }}, status: posted

ধাপ ৮: Test আর Publish

  1. Execute workflow চাপুন। Sheet-এর প্রথম খালি-status row-টা Page-এ post হবে আর status posted হয়ে যাবে।
  2. সব ঠিক থাকলে উপরে ডানে Publish (বা Active) চাপুন। এরপর প্রতিদিন সকাল ৫টায় নিজে থেকেই চলবে।
  3. নতুন post চাইলে শুধু Sheet-এ নতুন row যোগ করুন। খালি-status row না থাকলে workflow কিছু post না করেই থেমে যায়।

সাধারণ সমস্যা ও সমাধান

  • (#324) Requires upload file: source-এর Type n8n Binary File করুন।
  • (#190) বা (#200) token/permission error: Page token ভুল বা permission কম। Token গাইড আবার মিলিয়ে দেখুন, বিশেষ করে pages_manage_posts permission।
  • একই post বারবার যাচ্ছে: ধাপ ৭-এর Update row ঠিকমতো চলছে কিনা আর id column দিয়ে match হচ্ছে কিনা দেখুন।
  • Drive থেকে ছবি আসছে না: ফাইলটা n8n-এর Google Drive credential-এর account থেকে খোলা যায় কিনা দেখুন।

সাধারণ প্রশ্ন

DeepSeek-এর বদলে OpenAI বা Gemini ব্যবহার করা যাবে?

হ্যাঁ। AI Agent-এর নিচের Chat Model sub-node বদলে OpenAI, Gemini বা অন্য যেকোনো chat model দিন, Structured Output Parser যেমন আছে তেমনই রাখুন।

দিনে একাধিকবার post করব কীভাবে?

Schedule Trigger-এ আরও trigger time যোগ করুন (বা ঘণ্টাভিত্তিক interval দিন)। প্রতিবার চললে Sheet থেকে একটা করে row post হবে।

ছবি ছাড়া শুধু লেখা post করা যাবে?

হ্যাঁ। Download file node সরিয়ে দিন, আর HTTP Request /photos-এর বদলে /PAGE_ID/feed-এ শুধু message field দিয়ে পাঠান।

n8n-এ “(#324) Requires upload file” error আসে কেন?

source field-এর Type “Form Data” দেওয়া আছে। Type বদলে n8n Binary File আর Input Data Field Name data দিন।

n8n কি ফ্রি?

Self-hosted Community Edition ফ্রি; n8n Cloud পেইড hosted plan। এই workflow দুটোতেই চলে।

আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বা সিস্টেম দরকার?

কী দরকার জানান — আমরা তৈরি করব, হোস্ট করব আর সাপোর্ট দেব।

ফ্রি কনসালটেশন বুক করুন